শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বিকুল চক্রবতীর্॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন আনন্দ সম্মেলন ও শীর্তাতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের হিল এরিয়া নিরালা পুঞ্জি, হরিণ ছড়া ও পুটিয়া ছড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ডবলছড়া পুঞ্জির মন্ত্রী আদিবাসী ফোরামের সিলেট বিভাগের চেয়ারপারসন পিডিশন প্রধান সুচিয়াং, সাংবাদিক সৈয়দ মহসীন পারর্ভেজ, ব্যবসায়ী সাইফুর রহমান ও আব্দুল খালেক।
আনন্দ সম্মেলন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান ছাড়াও অংশগ্রহনকারী প্রত্যেককেই ক্রমানুশারে ৩০টি পুরস্কার দেয়া হয়।
এ সময় আদিবাসী ফোরাম নেতারা নিরালা পুঞ্জির একটি বিবাহ অনুষ্টানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সম্মানে আয়োজন করেন বিবাহের প্রাচীন করণ কারণ ও খাসিয়া ভাষায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা প্রেসক্লাবের আনন্দ সম্মেলনকে আরো প্রাণবন্থ করে তুলে।
পরে সাংবাদিকরা শ্রীমঙ্গলের পুটিয়াছড়া, হরিণছড়া ও কালীঘাট এলাকায় প্রায় তিন শতাধিক চা শ্রমিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।



মন্তব্য করুন