নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার লক্ষ্যে কালাপুর ইউনিয়নে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠান।
১৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কালাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি এর সহযোগীতায় কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শ্রীমঙ্গল সনাক এর সভাপতি সৈয়দ নেসার আহমদ, সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সনাক সদস্য মো. বদরুল আলম প্রমুখ।
জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে ইউনিয়নবাসী তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবী ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে তুলে ধরেন। এবং ইউপি চেয়ারম্যান সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং সমস্যাগুলো কাটিয়ে উঠতে তিনি কি করছেন তা সবার সামনে বুঝিয়ে বলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে টিআইবি শ্রীমঙ্গল কার্যালয়ের এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।



মন্তব্য করুন