দ্যা অ্যাপারেল নিউজের বর্ষপূর্তিতে মনিপুরি তাঁত শিল্পের গুরুমাতা সম্মাননা ও আনন্দ শোভাযাত্রা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে দ্যা অ্যাপারেল নিউজ এর প্রথম বর্ষ উদযাপন উপলক্ষ্যে পালিত হলো নানা কর্মসূচী। কর্মসূচীর মধ্যে ছিলো মনিপুরী তাঁত শিল্পের গুরুমাতা সম্মাননা, আলোচনাসভা, শোভাযাত্রা ও কেক কাটা। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সার্বিক সহযোগী উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নাল আবেদীন টিটো, মনিপুরী তাঁত শিল্পের গুরুমাতা আঙাউ রেম্বী দেবী অবসর প্রাপ্ত শিক্ষক কবি দ্বীপেন্দ্র
ভট্টাচার্য্য, ফারিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, অধ্যাপক অবিনাশ আচার্য্য, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন 
সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক সাজন আহমদ রানার সঞ্চালনায় আরও বক্তব্যদেন মহিলা ইউপি সদস্য জয়া শর্মা, নৃত্য প্রশিক্ষক অনিতা দেব, সাংবাদিক ও উন্নয়নকর্মী এস এ হামিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনাম, সমাজসেবী এস কে দাশ সুমন, সাংবাদিক সঞ্জয় কুমার দে, সাংবাদিক শামীম আক্তার হোসেন, সাংবাদিক জহুরুল ইসলাম, সাংবাদিক সুমন বৈদ্য ও সাংবাদিক শিমুল তরফদারসহ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশককে এরকম একটি রুচিশীল পত্রিকা পাঠককুলে উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান। আলোচনাসভা শেষে মনিপুরী তাঁত শিল্পের গুরুমাতা প্রায় শতবর্ষী আঙাউ রেম্বী দেবী কে সম্মাননা প্রদান করাহয়। এসময় তাঁকে উত্তরিয় পরিয়েদেন অতিথিরা। পরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গন থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা।



মন্তব্য করুন