শ্রীমঙ্গলে সমতা খেলাঘর আসরের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

January 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সমতা খেলাঘর আসরের আয়োজনে শিল্প ও সাহিত্য প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আকমল হোসেন নিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক আহমদ সিরাজ।

সমতা খেলাঘর আসর এর সভাপতি পুষ্পমি গোষ্মামী’র সভাপতিত্বে ও কেয়া পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশীয় কমিউনিষ্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মোসাদ্দেক মেলা, সাধারন সম্পাদক ফনি ভূষন রায় চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশিষ চৌধুরী রাজা, সংগঠনের (সমতা খেলাঘর আসর) সাধারণ সম্পাদক প্রভাষক জলি পাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com