শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন কমিটির  সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

January 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক পদে পুনরায় এম ইদ্রিস আলী এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি ইসমাইল মাহমুদ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২০ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টা শ্রীমঙ্গলের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র ২ ও ৭ নং ওয়ার্ড  কাউন্সিলর মীর এমএ সালাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আহাদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জিনু মিয়া, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি  শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com