শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহের   সমাপনী ও পুরস্কার বিতরণ

January 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২০ জানুয়ারি বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ’র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান  এম এ রহিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  এম ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাহবুবুর রহমান সালেহ ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন।

শিক্ষা সপ্তাহে বিভিন্ন ইভেন্টে   শ্রীমঙ্গল উপজেলার সকল  উচ্চ  মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে এবং উপজেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করা হয়। মোট ৮৯ টি পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com