শ্রীমঙ্গলের মডেল একাডেমীতে শীতকালীন পিঠা উৎসব

January 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে অবস্থিত মডেল একাডেমী স্কুল এন্ড বি.এম কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি শনিবার সকালে স্কুল মাঠে আয়োজিত পিঠা উৎসব আলোচনাসভায় মুক্তিযোদ্ধা ফুরকান উদ্দিন (বীর প্রতীক) এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমী স্কুল এন্ড বি.এম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহবুবুল আলম স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক একরামলি কবীর, এনজিওকর্মী তহিরুল ইসলাম মিলন, এস.এ হমিদ প্রমুখ।

পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মিলে স্কুল মাঠে চারটি রকমারী পিঠার ষ্টল বসিয়েছেলেন। আলোচনাসভা শেষে ষ্টলগুলো পরিদর্শন করে পিঠার বাহারী স্বাদ গ্রহণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com