শ্রীমঙ্গলের শাহীবাগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সৈয়দ শাহ আম্বর আলী (র:) ডেইরী ফার্ম এর আয়োজনে শ্রীমঙ্গল শাহীবাগ আবাসিক এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ জানুয়ারি সন্ধ্যায় শাহীবাগ ব্যাডমিন্টন মাঠে সাপ্তাহিক শ্রীমঙ্গলেরচিঠি পত্রিকার ব্যবস্থাপনা স¤পাদক ও দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু’র পরিচালনায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মহসিন হোসেন মিল্লাত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক মো: তুষার চৌধুরী, উদীয়মান সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, জাহিদ আহমেদ, মোরাদ হোসেন প্রমুখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দ শাহ আম্বর আলী (র:) ডেইরী ফার্ম এর চেয়ারম্যান জাকির হোসেন মোমিন। সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী ইমরান হোসেন ভূঁইয়া, মে. হিমু, রাসেল আহমেদ, আমির হোসেন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ খেলায় চ্যা¤িপয়ন ও রানা আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত টুর্ণামেন্টে ফেয়ার প্লে হিসেবে পুরস্কারলাভ করে ইয়ামিন হোসেন। ফাইনাল খেলায় সোহান ও ইমন সাথী দলকে হারিয়ে ৩-১ ম্যাচ ব্যবধানে রিফাত ও এস কে সাথী দলটি চ্যা¤িপয়ন হয়। এই টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। খেলা চলাকালীন দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলা চলার সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় মাঠ প্রাঙ্গন।
উল্লেখ্য যে, গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শাহীবাগ এলাকার ছোটদের মধ্যে ঘরোয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুরু হয়।



মন্তব্য করুন