শ্রীমঙ্গলে দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

January 22, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ৬ হাজার টাকাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাব-৯ এর একটি টিম।

২১ জানুয়ারী রবিবার দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত সোয়া ১০ টায় ভৈরবগঞ্জ বাজারের দক্ষিণ দিকে মেইন রোডের পূর্বপাশে সূর্যের হাসি ক্লিনিক বিল্ডিংয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মৌলভীবাজারের সাহাপুর গিয়াসনগরের মো. আলফত মিয়ার ছেলে মো. আলাকত মিয়া (২৫) ও একই গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন- আটককৃত দুই যুবক মৌলভীবাজার জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীদ্বয়কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি জানান- র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যা¤েপর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com