শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে দুই শতাধীক কম্বল বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আমেরিকা প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২২ জানুয়ারী সোমবার দুপুরে শ্রীমঙ্গল মহসিন মিয়া অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর সদস্য সচিব মোঃ আলাউদ্দিন চৌধুরী লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মোঃ মহসিন মিয়া মধু। শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, আমেরিকাস্থ মৌলভীবাজার ড্রিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি সভাপতি মোঃ আতাউর রহমান লাল হাজী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এম এস এহিয়া, সাবেক সভাপতি শেখ লুৎফুর রহমান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর সদস্য মোঃ মুজিবুর রহমান রেনু। এছাড়া আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর এম এ আহাদ, ব্যবসায়ী সোলেমান চৌধুরী মুন্না,এম এ রহিম নোমানি, শাহ লিয়াকত আলী ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান জসনু প্রমুখ। অনুষ্ঠানে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে ২শতাধীক দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।



মন্তব্য করুন