শ্রীমঙ্গলস্থ আমেরিকার প্রবাসী আলাউদ্দীন চৌধুরী লিটন ও মুজিবুর রহমান রেনুসহ উভয়ের মাতার মৃত্যুতে ইনক এর শোক প্রকাশ ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

January 23, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইনক এর সদস্য সচিব আলাউদ্দীন চৌধুরী লিটন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর সদস্য মোঃ মুজিবুর রহমান রেনু এর উভয়ের মাতার মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 রোববার ১৪ জানুয়ারী  বাদ মাগরিব জামাইকা হিল সাইড বেঙ্গল ট্যান্স ট্রাভেল এন্ড মল্টি পারপাস সার্ভিসেস (১৪৬-১০ হিল সাইড প্রাভ) অফিসে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ইনক এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 মিলাদ ও দোয়া মাহফিল এর পুর্বে সংগঠনের আহব্বায়ক মোঃ মামুনুর রশীদ শিপু এসোসিয়েশনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দারুস সালাম মসজিদের ঈমাম মোঃ আব্দুল মুকিত।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর উপদেষ্ঠা গিয়াস উদ্দীন, শাহ আব্দুর রকিব, মোঃ মাহবুবুর রহমান, সুফিয়ান আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক রিপন মিয়া প্রমুখ। এছাড়াও বিশিষ্টজনের মধ্যে আরো উপস্থিত ছিলেন জব হেল্পের কর্ণধার এম ডি আলী, মোঃ আবু সুফিয়ান, বেঙ্গল ট্যান্সের জুলকায় হায়দার, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ-সভাপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব সৈয়দ আতিকুর রহমান, কামরান চৌধুরী, মঈন উদ্দীন চৌধুরী. মিসেস শাহ আব্দুর রকিব, শ্রীমঙ্গল এসোসিয়েশনের মোঃ আব্দুছ সালাম, চমন এলাহি,ফয়েজ বকস্, রিপন মিয়া, খলিলুর রহমান খলিল ও ফজলুর রশীদ টিপু প্রমুখ। দোয় শেষে সবার মাঝে শিরন্নি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com