ব্যতিক্রমী আয়োজনে শ্রীমঙ্গলে সরস্বতী পূজা উদ্যাপিত

January 23, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নানা ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী পূজা।

২২ জানুয়ারি সোমবার উপজেলার প্রতিটি স্কুল কলেজসহ এলাকায় এলাকায়, গ্রামে-গঞ্জে সর্বত্রই যেন ছিল সরস্বতী পূজার ধুম। পূজা উপলক্ষে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রুপসপুর আবাসিক এলাকায় সুরশ্রী যুব সংঘ কর্তৃক ব্যতিক্রমী আয়োজনে রাম অবতার, পরশুরাম অবতার, কূর্ম অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার ও কল্কি অবতারের সমন্বয়ে শ্রীশ্রী সরস্বতী পূজায় ভক্তবৃন্দের ছিল উপছে পরা ভীড়। এছাড়াও রুপসপুরের সূর্যোদয় ছাত্র সংঘের ১৭ ফুট উচ্চতার নীল শাড়ির সরস্বতী প্রতিমা, শাপলাবাগের গণেশ পূজার সাথে সরস্বতী পূজা, রামনগর মনিপুরী পাড়ায় শিশুদেও রাখাল নাচ আন্দক্ষিণ ভাড়াউড়ার সন্ধানী আবাসিক এলাকায় মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান ছিল খুবই উপভোগ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com