ক্রিকেটে তিন বিভাগের চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের বার্ডার গার্ড উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলের বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয় জাতীয় স্কুল-মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টে চ্যাপয়ন হয়েছে। বকুল অঞ্চলে (সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা) বিভাগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
২২ জানুয়ারী সোমবার চট্টগ্রামের নাসিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বকুল অঞ্চলের ফাইনালে দলটি কুমিল্লা জেলা স্কুলের বিপক্ষে মাঠে নামে। ৮ উইকেটের জয় নিয়ে চার দলের চূড়ান্ত রাউন্ড উর্ত্তীণ হলো দলটি। কুমিল্লা জেলা স্কুল জাতীয় পর্যায়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে কুমিল্লা জেলা স্কুল নির্ধারিত ওভারে সাত উইকেটে ৯৯ রান করে। দলের হয়ে সোহাগ ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন। জুবায়ের করেন ১৮ রান।
শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের হয়ে রাজন ২টি তামিম, রিয়াদ, পিয়াস ও নজরুল ১টি করে উইকেট লাভ করেন।
১০০ রানের টার্গেটে খেলতে নেমে ৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় শ্রীমঙ্গল বর্ডার গার্ডপাবলিক উচ্চ বিদ্যালয়। দলের হয়ে তামিমের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান। রাজন করেন ২০ রান। ১৬ রান আসে সোহাগের ব্যাট থেকে। কুমিল্লা জেলা স্কুলের হয়ে ১টি মাত্র উইকেট লাভ করেন ইমন।



মন্তব্য করুন