শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে ব্লাডম্যান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

January 24, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান এলাকায় প্রায় তিনশত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ব্লাডম্যান ফাউন্ডেশন।

এর মধ্যে ২৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন এলাকার প্রায় ১৮০জন শীতার্তের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এর আগে শ্রীমঙ্গল চাতালী চা বাগানে ১২০ জন চা শ্রমিক সন্তানের মধ্যেও শীত বস্ত্র বিতরণ করেন ব্লাডম্যান ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন, এটিএন নিউজের চিফ রিপোর্টার মাসুদুল হক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সারোয়ার হোসেন ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তী, মাওলানা এম এ রহীম নোমানী, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বঙ্গকবি লুৎফুর রহমান, সাংবাদিক সাজন আহমদ রানা, চাতালী চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৈতালী চক্রবর্তী, নারী উদ্যোক্তা শিউলী আক্তার, ব্লাডম্যান এর সদস্য মো: রিয়াদীন আজাদ, তোষার আহসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com