প্রাণিসম্পদ সেবা সপ্তাহে আশীদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ এ স্কুল ফিডিং প্রোগ্রামের অংশ হিসেবে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের আশীদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বেলায়েত পোল্ট্রি ফার্মের সহায়তায় বিনামূল্যে ডিম বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা যুবলীগের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান বর্ধনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, ভ্যাটেনারী সার্জন ডা. মো. আরিফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি-১ ও শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শিমুল মজুমদার এবং আশীদ্রোন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আব্দুল আহাদ।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন