ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীমঙ্গলের সব ক’টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ও ক্যাবিনেট নির্বান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শিশুকাল থেকে গণতন্ত্রচর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন করা, বিদ্যালয়ের শিখন কার্যক্রমে শিক্ষকমন্ডলীতে সহায়তা করা, বিদ্যালয়ে শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদেরঅংশগ্রহণ নিশ্চিত করা ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শ্রীমঙ্গলে সব ক’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন এবং স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন ঘিরে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিনিধি নির্বাচন করতে ভোট প্রয়োগের পাশাপাশি নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনসহ প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও নিরাপত্তায় পুলিশ হিসেবে শিক্ষার্থীরাই দায়িত্ব পালন করে। এতে করে ছাত্র জীবন থেকেই শিশুরা তাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অনেকটা সচেতন হয়ে উঠছে বলে উলে¬খ করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব।



মন্তব্য করুন