শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আজাদুর রহমান ও সম্পাদক বিকুল চক্রবর্তী

January 27, 2018,

বিকুল চক্রবর্তী॥ মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী গণমাধ্যমকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পুর্নাজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতে শ্রীমঙ্গল উপজেলা হবিগঞ্জরোডস্থ “শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের” কার্য্যালয়ে সংগঠনের সদস্যদের সাধারণ সভার মাধ্যমে সাপ্তাহিক জয়বার্তা পত্রিকার স¤পাদক এডভোকেট এ.এস.এম আজাদুর রহমানকে সভাপতি ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীকে সাধারণ স¤পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। এর আগে সংঠনের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে শ্রীমঙ্গলের সূধীজন ও সংগঠনের সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আশরাফ উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি শেখ লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো: কদর আলী, কৃষি গবেষক শাহ আজিজুর রহমান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বুলবুল আনান প্রমূখ।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, দৈনিক আমাদের সময় এর মৌলভীবাজার প্রতিনিধি ও আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি অসীম পাল শ্যামল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি  অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাইটিভি প্রতিনিধি ডা:সঞ্জয় কুমার দে, সহ সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক জনতা’র মো.সাজন আহমেদ রানা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অর্থকাল পত্রিকার কাউছার আহমেদ রিয়ন, দপ্তর স¤পাদক পদে দৈনিক আমার বার্তার মো. জহিরুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান স¤পাদক বাংলা টিভির বিক্রমজিৎ বর্ধন, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক পদে দৈনিক প্রথম আলো শ্রীমঙ্গল সংবাদদাতা শিমুল তরফদার, অর্থ সম্পাদক  হলি সিলেট ও সকালের খবর (অনলাইন) পত্রিকার সুমন বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রীভুমির নাজিমুল হক শাকিল।

 এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সাপ্তাহিক শ্রীভূমি সম্পাদক এম.এ.রহিম, জনকন্ঠ পত্রিকার চৌধুরী নিহারেন্দু হোম সজল, জয়বার্তা প্রধান সম্পাদক  কবি লুৎফুর রহমান, বাংলাদেশ বেতারের শ্রীমঙ্গল কমলগঞ্জ প্রতিনিধি সৌমেন সিংহ, শুভ প্রতিদিন এর সব্যসাচি পুরকায়স্থ মিথুন, দৈনিক মৌলভীবাজার বার্তার দেলোয়ার হোসেন রাহিদ, দৈনিক বাংলার দিনের প্রতিনিধি মসুদুর রহমান মসুদ ও ডেইলি সিলেট টুডে এর রাজু দেব রিটন।

নির্বাচনী সভা পরিচালনা করেন প্রাক্তন পৌর চেয়ারম্যান  শ্রীভুমি সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ রহিম। সাধারণ সদস্যরা হলেন – হুমায়ুন কবীর রিপন ( সম্পাদক সাপ্তাহিক আলোকন) , মিন্টু দেশোহারা (ডেইলি স্টার), এস.এ. হামিদ ( দ্যা অ্যাপারেল নিউজ), জয়দ্বীপ চক্রবর্তী (ভোরের কাগজ), তাপস ঘোষ (দৈনিক খবর), মো. আলাল আহমেদ  (দৈনিক খবর পত্র), রাসেল আহমেদ (ফটো সাংবাদিক), কে.এস.এম. আরিফুল ইসলাম (দৈনিক খোলা চিঠি), প্রিতম পাল (দৈনিক শ্যামল সিলেট) রুপম আচার্য্য (ফটো সাংবাদিক), এসকে দাশ সুমন ( ফটো সাংবাদিক), কাজল হাজরা ( ফটো সাংবাদিক) ও জীবন কান্তি দেব ( ফটো সাংবাদিক) প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com