শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়ায় ফুটবল ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

January 27, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া ফুটবল মাঠে প্রদীপ স্মৃতিকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উক্ত ফাইনাল খেলার উদ্বোধনী ঘোষনা করেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা । খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়াম্যান বাবু রনধীর কুমার দেব। এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন,৫ নং ইউপি সদস্য শাওন পাশী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি সাইদুর রহমান সুজাত, চা বাগান পঞ্চায়েত সভাপতি ও সাধারণ সম্পাদক।

খেলায় হবিগঞ্জ র্স্পোটিং ক্লাব  (বিরাইপুর) কে তারা ১-০ গোলে  পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা (ভুড়ভুড়িয়া) র্স্পোটিং ক্লাব। ভূড়ভুড়িয়া যুব সংঘ, ভুড়ভুড়িয়া চা বাগান (শ্রীমঙ্গল) আয়োজিত উক্ত খেলায় মোট ৬৪ টি ফুটবল দল অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী শেষে  লাকী কূপণ ড্র অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com