শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

January 28, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে ২০১৪ সালের গঠনন্ত্র অনুযায়ী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন করা ও মালিক পক্ষের সাথে নতুন চুক্তিন দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এক মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে।

চা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সাবেক সাধারণ সম্পাদক সিতারম অলমিক’র সভাপতিত্বে রোববার ২৮ জানুয়ারি দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চা শ্রমিক ও চা শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য সেলিম আহমেদ, অসুক গোয়ালা, নানকা দুষাদ, গীতা রানী কানু, মুরলি গোয়ালা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন এক সপ্তাহের মধ্যে  সালের ২০১৪ সালের গঠনন্ত্র অনুযায়ী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন

নির্বাচন কমিশন গঠন করা এবং আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন করার জন্য জোড় দাবি জানান।

এ ব্যাপারে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বর্তমান সাধারন সম্পাদক রামভোজন কৈরী জানান নির্বাচন করার জন্য সকল কাগজপত্রাদি বাংলাদেশ শ্রম মন্ত্রনালয়ের কাছে জমা দেয়া হয়েছে। নির্বাচন করার জন্য সরকারিভাবে তারিখ নির্ধারন করা হলেই নির্বাচন সম্পন্ন হবে। আশা করি শ্রীঘ্রই নির্বাচন হয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com