শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা ২০১৮ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এমএ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা এমএ রহিম নোমানী, শ্রীমঙ্গল এক্সপার্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালকমন্ডলীর সদস্য নাদির হোসেন, স্কুলের শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন নিপু, সীমা রানী দেবী।
প্রসঙ্গত ৭ জানুয়ারি স্কুলের ক্লাস শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। ২০ জানুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে সপ্তাহব্যাপী চলে। অনুষ্ঠানে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শতাধিক শিক্ষার্থীসহ সম্মানিত অভিভাবদের স্বতস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।



মন্তব্য করুন