শ্রীমঙ্গলে বিজিবি ৫ টি রিজিয়নের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সমাপ্ত ॥ রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের তত্বাবধানে এবং ৪৬ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় ও বিজিবি সরাইল রিজিয়নের নির্দেশনায় ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০১৮ স¤পন্ন হয়েছে।
১ ফেব্রুয়ারী বৃহ¯পতিবার বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হাছান, এনডিসি, পিএসসি উত্তর -পূর্ব রিজিয়ন।
প্রতিযোগিতায় রংপুর রিজিয়ন ৮টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যা¤িপয়ন হয় এবং সরাইল রিজিয়ন ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৮টি তাম্র পদক পেয়ে রানারআপ হয়েছে।
সমামনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্ণেল আসাদুজ্জামান, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন ও ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর খালেদসহ সেক্টরের অন্যান্য অফিসারবৃন্দ।
প্রতিযোগিতায় মোট পাঁচটি দল (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোর, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর, দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্রগ্রাম, উত্তর-পূর্ব রিজিয়ন সরাইল এবং অ্যাডহক রামু রিজিয়ন অংশগ্রহণ করে।



মন্তব্য করুন