শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য দিবস পালিত

February 3, 2018,

‘নিরাপদ খাদ্যে গড়বো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

২ ফেব্রুয়ারী শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মোবশশেরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা শরীফ মোল্লা,উপজেলা কৃষি কর্মকর্তা মোনালিসা ইয়াসমিন সুইটি,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার,শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল মাহমুদসহ আরো অনেকে।

বক্তারা সরকারের কৃষি বিভাগের নিরলস পরিশ্রমে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, দেশে উৎপাদিত খাদ্যকে নিরাপদ রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com