পর্যটকদের নিরবিচ্ছিন্ন ভ্রমনের জন্য পর্যটক সংশ্লিষ্ট সকল ষ্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা

February 3, 2018,

বিকুল চক্রবতীর্॥ পর্যটকদের নিরবিচ্ছিন্ন ভ্রমনের জন্য তাদের থাকা, খাওয়া, যাতায়াত, সপিং, নিরাপত্তা ও ভ্রমন স্পটের দিক নির্দেশনা এবং পর্যটন স্পটগুলো সংরক্ষনসহ বিভিন্ন বিষয়ে মৌলভীবাজারের পর্যটক নিয়ন্ত্রন নগরী শ্রীমঙ্গলের পর্যটক সংশ্লিষ্ট সকল ষ্টেকহোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারী শুক্রবার রাতে শ্রীমঙ্গল টি টাউন রেষ্ট হাউজে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল মহসীন প্লাজার সত্বাধিকারী ও পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু।

শ্রীমঙ্গল টি টাউন রেষ্ট হাউজের সত্বাধিকারী শাহ্ আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল টি হেভেন এর সত্বাধিকারী আবু মুছা মোহাম্মদ সিদ্দিক, গ্র্যান্ড সুলতান রিসোর্ট এন্ড গলফ এর পিআরও পলাশ চৌধুরী, পর্যটন পুলিশের ওসি মো: মইন উদ্দিন, শ্যামলী পরিবহন শ্রীমঙ্গল এর পরিচালক সাংবাদিক বিকুল চক্রবর্তী।

ট্যুর গাইড তাপস দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন গ্রীণলিফ এর সত্বাধিকারী এস কে দাশ সুমন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যদেন সাংবাদিক দিপংকর ভট্টাচার্য লিটন ও মামুন আহমদ।

বক্তারা বলেন, পর্যটকদের স্বার্থে উল্লেখিত বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্যাগুলোর সমাধানে কাজ করতে হবে। তাই সকল ষ্টেকহোল্ডারদের অংশগ্রহনে “শ্রীমঙ্গল পর্যটন এসোসিয়েশন” গঠনের লক্ষ্যে একমত পোষন করেন এবং এ বিষয়ে শ্রীমঙ্গল টি হেভেন এর সত্বাধিকারী আবু মুছা মোহাম্মদ সিদ্দিক কে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com