শ্রীমঙ্গলে সৌদিয়া বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৭

সাইফুল ইসলাম॥ ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লছনা নামক স্থানে সৌদিয়া বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই মাইক্রোবাসের আরও ৭ যাত্রী।
শুক্রবার ২ ফেব্রয়ারী সকাল পৌনে ৭ টার দিকে শ্রীমঙ্গল ভূনবনীর ইউনিয়নের লছনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,সবুজ মিয়া(৩০),রোমান মিয়া(৩৫),আব্দুল মতিন (৬০),আবেদা বেগম (৩৫),শাহজাহান মিয়া(২৮),শফিকুল ইসলাম (৬০) ও মালেকা বেগম বেগম (৩০)। নিহত ও আহতদের বাড়ী হবিগঞ্জ জেলার চনারুঘাট এলাকায়।
স্থানীয় লোকজন ও ফায়ারকর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগের ডা.রিপন চন্দ্র দাস বলেন,‘তাদের অবস্থা খুবই গুরুতর। উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো.নান্নু মন্ডল দুর্ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘চট্রগ্রাম থেকে আসা যাত্রীবাহী সৌদিয়া বাস বিপরীত দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসে থাকা সাতজন যাত্রী আহত হন। মাইক্রোবাসের সামনের সিটে বসা এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।’



মন্তব্য করুন