ওয়াকফ্ এর অবহেলিত সম্পদকে ব্যবহার করে বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে

February 3, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময়কালে বাংলাদেশ ওয়াকফ্ প্রশাসক ও ধর্মমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শহীদুল ইসলাম বলেছেন, ওয়াকফ্ স্টেট এর অবহেলিত সম্পদকে ব্যবহার করে বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করছে। যার জন্য ২০১৩ সালে আইন করা হয়েছে। এ সময় তিনি বলেন, যে সকল মসজিদ মাদ্রাসার সম্পত্তি এখনও ওয়াকফ্ এর তালিকা ভুক্ত হয়নি তাদের ওয়াকফ্ এর তালিকাভুক্ত হয়ে ওই সম্পদের উন্নয়ন, বেহাত হওয়া থেকে রক্ষা ও ভালো ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য অনুরোধ জানান।

৩ ফেব্রুয়ারী শনিবার বিকেলে শ্রীমঙ্গল বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের রেষ্ট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ওয়াকফ্ এর মৌলভীবাজার ও হবিগঞ্জের পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জজ কোটের পাবলিক পসিকিউটর এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, লন্ডন প্রবাসী অব: শিক্ষক আশরাফ উদ্দিন, লন্ডন প্রবাসী ব্যবসায়ী এবাদুল ইসলাম বাদল, ডেইলি ইন্ডাস্ট্রি’র শ্রীমঙ্গল প্রতিনিধি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আক্তার হোসেন, প্রথম আলো শ্রীমঙ্গল সংবাদদাতা শিমুল তরফদার, সাংবাদিক সাজন আহমদ রানা ও সাংবাদিক নাজিমুল হক শাকিল।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা  আহবান জানান, ওয়াকফ্ স্টেট এর মৌলভীবাজার জেলায় ফেলে রাখা সম্পদকে অর্থনৈতিক উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com