শ্রীমঙ্গলে ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধে চলছে বিশেষ অভিযান

February 5, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গল নগরীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধে অভিযান চলছে। ব্যাটারি চালিত অটোরিক্সা ও টমটম চলাচল বন্ধ হলে পৌরশহরসহ প্রতিটি এলাকায় যানজট কমে আসবে বলে মনে করেন সাধারণ মানুষ ও বিশিষ্ট জনেরা তাই যানজট ভোগান্তি কমাতে নগরীর বিভিন্ন গুর”ত্বপূর্ণ পয়েন্টে চলছে এ অভিযান।

শনিবার ৪ ফেব্রুয়ারি  ফেসবুকে এক বিজ্ঞপ্তি মাধ্যে অভিযান শুর”র কথা জানায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজর”ল ইসলাম তিনি বলেন, এখন পর্যন্ত বিশেষ অভিযানে ১২ টি ব্যাটারী চালিত রিক্সা ও ১০ টি ব্যাটারী চালিত টমটম ও নাম্বার বিহীন ৪ টি মোটর সাইকেল আটক হয়েছে।

তিনি আরো জানান শ্রীমঙ্গল থানায় আটককৃত নাম্বারবিহীন মোটর সাইকেল, ব্যাটারী চালিত রিক্সা, টমটম সংক্রান্তে তদবিরকারীদের তালিকা করা হচ্ছে। এবং এ অভিযান চলমান থাকবে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ।

এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ জানান, নিষিদ্ধ এই সব ব্যাটারি চালিত অটোরিক্সা অভিযান পৌরসভা থেকেও নেয়া হচ্ছে এবং শ্রীমঙ্গল থানার পাশাপাশি পৌরসভা থেকেও ব্যাটারিচালিত অটোরিক্সার বির”দ্ধে অবস্থান নেন।

অবশেষে বলা যায় নিষিদ্ধ এসব ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করে দেওয়া হলে পর্যটক নগরী এক সতেজ প্রাণ খুজে পাবে এবং পর্যটক এই নগরী হবে যানজট মুক্ত তাই সাধারণ মানুষ সহ সকলের একটাই ধাবি এই সব নিষিদ্ধ যানবাহন যেন আর না চলে আর এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com