বৈদ্যুতিক খুঁটিতে ডিসের ক্যাবল টানতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

February 5, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বৈদ্যুতিক খুঁটিতে ডিস লাইনের ক্যাবল টানতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক ডিসলাইনকর্মীল মৃত্যু হয়েছে বলে জানান, শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম ।

৫ ফেব্রুয়ারী সোমবার বিকাল সাড়ে  ৫ টায় শ্রীমঙ্গল মতিগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে।  নিহত ডিসলাইনকর্মীর নাম মোঃ শাহজাহান (২০)। সে উপজেলার সাতগাঁও গ্রামের মো: সাহেদ মিয়া ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, সোমবার বিকেলে শাহজাহান মতিগঞ্জ বাজারে ডিস লাইন মেরামত এর কাজে ক্যাবল টানতে গিয়ে বিদ্যুৎ লাইনের তারের সাথে স্পর্শ লেগে যায়। এ সময় মাটিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এদিকে মাটিতে পড়া অবস্থায় ডিসকর্মীর গায়ের কাপড়ে আগুন জ্বলতে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে তা নিভান। 

পরে সন্ধায় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্বার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com