অসুস্থ রোগীকে বাঁচাতে সাংস্কৃতিককর্মীরা নির্মান করছেন শট ফিল্ম “পারাণ-পাখির ভালোবাসা”

February 7, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শট ফিল্ম “ পরাণ-পাখির ভালোবাসা” এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এ শট ফিল্মের মহরত অনুষ্ঠানে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভির স্টাফ রির্পোটার চৌধুরী ভাস্কর হোম এর সভাপতিত্বে মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

ফিল্মের পরিচালক শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাজন আহমদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক  দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ফিল্মের লেখক ফারুখ আহমদ বাপ্পি, প্রযোজক সৈকত উসমান, ফিল্মের নায়িকা ইসরা খন্দকার, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দে ও ব্যবসায়ী শাহ আলম।

মহরত অনুষ্ঠানে ফিল্মের পরিচালক জানান, বুধবার সকাল থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন দৃষ্টি নন্দন স্থানে এর সুটিং কাযক্রম করা হবে। তিনি জানান, নিজের কিডনী দিয়ে  ভালোবাসার মানুষটিকে বাঁচানোর একটি বাস্তবধর্মী কাহিনী অবলম্বেনে এটি নির্মান করছেন, যা সহজেই দর্শকদের মন কারবে।

 আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে ফিল্মটি মুক্তিপাবে এবং এ ফিল্ম থেকে যা আয় হবে তা দুটি কিডনী বিকল হওয়া অসুস্থ মারুফ আহমদ চৌধুরী রিপন এর চিকিৎসার্থে ব্যয় করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com