শ্রীমঙ্গলে নিরাপদ নিউজের ৪র্থ বর্ষ পূর্তি

বিকুল চক্রবর্তী॥ চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন সম্পাদিত ও নিরাপদ নিউজের মুখপত্র নিরাপদ নিউজ টোয়েন্টিফোর ডটকম এর ৪র্থ প্রতিষ্টাবার্ষিকি পালিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডে নিরাপদ সড়ক চাই এর অফিসে কেক কেটে ও আলোচনাসভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
নিরাপদ নিউজের শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা কৃষি গবেষক আব্দুল আজিজ, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা তহিরুল ইসলাম মিলন, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা মোছাব্বির আল মাসুদ, নিরাপদ সড়ক চাই এর উপদেষ্টা গোলাম সরোয়ার মিরন, সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী এসকে দাশ সুমন। অনুষ্টানটি সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদ।
অনুষ্ঠানে নিরাপদ নিউজের জন্মদিন উপলেক্ষ্যে বিভিন্ন পর্যায়ের অতিথিরা নিরাপদ নিউজের শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন রনির হাতে ফুল দিয়ে নিরাপদ নিউজকে শুভেচ্ছো জানান।



মন্তব্য করুন