শহরে নিরাপত্তা ব্যবস্থার জোরদার

February 8, 2018,

ওমর ফারুক নাঈম॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে মৌলভীবাজারেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল থেকেই শহরের চৌমুহান, বেরির পাড়, কুসুমবাগ, জুগিডর সহ বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। এই নিরাপত্তা ব্যবস্থার জোরদারে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোন নাশকাতামূলক কর্মকা- না ঘটে সে জন্যই এ নিরাপত্তা জোরধার করা হয়েছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন ছোট-বড় শহরে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠি আছে। শহরের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরায়ও পর্যবেক্ষণ চলছে। এর আগে বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া শাহজালালের মাজার জিয়ারতে আগমনকালে মৌলভীবাজার শেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগ এনে সোমবার রাতে ডিবি বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৭০/৭৫ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এবং মামলার আসামীদের বাড়িতে তাল্লাশী অভিযান চালায় পুলিশ।

এ ব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মাদ শাহজালাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলায় কয়েক স্তরের নিরাপত্তা বজায় রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com