শ্রীমঙ্গলে আওয়ামীলীগের মিছিল
February 8, 2018,

বিকুল চক্রবর্তী॥ ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদালতে যাওয়ার প্রাক্কালে রাস্তা বন্ধকরে সাধারণ জনগণকে ভুগান্তীতে ফেলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছেন আওয়ামীলীগ নেতারা।
৮ ফেব্রুয়ারী বৃহম্পতিবার বিকেলে ২টায় শ্রীমঙ্গল কলেজ রোড থেকে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথ ভাবে এ মিছিল বের করে। মিছিলে অংশনেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। মিছিলটি শহরের কলেজ রোড, মৌলভীবাজার রোড, ষ্টেশন রোড ও হবিগঞ্জ রোড হয়ে রামকৃষ্ণ মিশন রোডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।



মন্তব্য করুন