শ্রীমঙ্গলে আরডিআরএস ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরডিআরএস বাংলাদেশ এর ৪৩ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে আরডিআরএস বাংলাদেশ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ’র সিলেট বিভাগীয় সিনিয়র কর্মসূচী ব্যবস্থাপক মো.শাহাদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর তরফদার, একুশে টেলিভিশনের ও দৈনিক ভোরের কাগজ প্রেতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, লন্ডন প্রবাসী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আশরাফ উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য এস কে দাশ সুমন ও ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। এ সময় আরোও উপস্থিত ছিলেন আরডিআরএস শ্রীমঙ্গল এর এরিয়ার ম্যানেজার মো.মিজানুর রহমান,অডিট অফিসার মো.মাহবুবুর রহমান ও প্রোগ্রাম অরগানাইজার মো.একলাস মিয়া। এছাড়াও আরডিআরএস বাংলাদেশ’র শ্রীমঙ্গল শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আরডিআর এস কর্তৃক শ্রীমঙ্গলে সম্পাদতি বিভিন্ন কাজের প্রসংশা করেন। আলোচনাসভা শেষে অতিথিরা কেক কেটে ও মিষ্টিমূখ করে আরডিআরএস এর শুভকামনা করেন।



মন্তব্য করুন