শ্রীমঙ্গলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

February 12, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনসমূহ।

১২ ফেব্রুয়ারী সোমবার সকালে বিভেদ ভুলে ঐক্য গড়, বন্দি মাকে মুক্ত করো এই স্লোগান নিয়ে  শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্ত্বরের সামনে অবস্থান নিয়ে  উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দরা মানববন্ধন কর্মসূচি পালন করছেন।  এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মহিউদ্দীন, সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শিমুল আহমেদ তৈয়ব, আব্দুল খালিক, আলী হোসেন, মনির হোসেন, মো. রাব্বিসহ অন্যান্য নেতা কর্মীরা। মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবী জানান। এদিকে মানববন্ধনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির এই কর্মসূচিতে কোন বাধা দেয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com