শ্রীমঙ্গলে মাদক বিরোধী সভা
February 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্যেশ্যে শ্রীমঙ্গলে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কমর্কতা সুবোধ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর মাদকাসক্তি ও পুনবাসন কেন্দ্রের পরিচালক নিখিল তালুকদার, মাই টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জয় কুমার দেব প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। আলোচনা সভায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থিত শিক্ষার্থীরা শপথ গ্রহন করেন।



মন্তব্য করুন