মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

February 15, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লান্টফর্মে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারী  বুধবার রাত সাড়ে ৯টায় বিজনেস ফোরাম মৌলভীবাজারের সহযোগীতা প্রায় আড়াই শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু। সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, মৌলভীবাজার বিজনরস ফোরাম এর সভাপতি নুরুল ইসলাম কামরান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর সদস্য মোঃ মুজিবুর রহমান রেনু, ইউ কে প্রবাসী রকিবুর রহমান, ইউ কে প্রবাসী সাংবাদিক মোঃ আফজল খান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, রেলওয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দেকী, ব্যবসায়ী খসরুজ্জামান খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল করিম, কাউন্সিলর মীর এম এ সালাম, এম এ আহাদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসেসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক্ এর বাংলাদেশ সদস্য তাজুল চৌধুরী, মাহফুজুর রহমান সুমন, সাংবাদিক এম এ শুকুর, শ্রীমঙ্গলের ব্যবসায়ী আছকির চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com