‘শিশু সুরক্ষার লক্ষ্যে,শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’

সাইফুল ইসলাম॥ ২০১৩ সালে প্রণীত শিশু আইনে শিশুর সুরক্ষা ও যতেœর প্রতিশ্রতি অনুযায়ী শিশুদের সুরক্ষায় দেশব্যাপী সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিসেফের সহায়তায় ‘চাইল্ড হেল্প লাইন ১০৯৮’ চালু হয়েছে।
দেশের যে কোন প্রান্তের কোনো শিশু কোনো ধরনের সহিংসতা,নির্যাতন,শিশু পাচার,বাল্য বিবাহরোধ,কিশোরীরা ইভটিজিং-এর শিকার হলে,ঝুকিপূর্ণ অবস্থা থেকে শিশুদের উদ্ধার, নিরাপদ আশ্রয় ও শোষনের শিকার হলে শিশু নিজে অথবা অন্য যে কোনো ব্যক্তি বিনামূল্যে ‘১০৯৮’ হেল্পলাইনে ফোন করে সহায়তা চাইতে পারবেন।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত‘ শিশু সুরক্ষার লক্ষ্যে,শিশুর সহায়তায় ফোন চাইল্ড হেল্পলাইন ‘১০৯৮’ এর ওরিয়েন্টশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। এতে স্থানীয় জন প্র্রতিনিধি, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিওকর্মী, শিক্ষক, সরকারি কর্মকর্তাগণ অংশ নেন।
কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব,ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী,ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা,সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল থানার শিশুবান্ধব (উপ-পুলিশ পরিদর্শক) অঞ্জনা ভৌমিক মূল্যবান মতামত পেশ করেন।



মন্তব্য করুন