শ্রীমঙ্গল উদনাছড়া চা বাগান হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক  ইয়েস এর বিশেষ হেলথ ক্যাম্পেইন, সেবাগ্রহীতা ও মা সমাবেশ অনুষ্ঠিত 

February 19, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘‘স্বাস্থ্যসেবা সুযোগ নয়, মৌলিক অধিকার। আসুন, অধিকার আদায়ে সোচ্চার হই… এই শ্লোগান নিয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও সেবাগ্রহীতাদের সাথে শ্রীমঙ্গলের উদনাছড়া চা বাগান হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক  ইয়েস এর বিশেষ হেলথ ক্যাম্পেইন, সেবাগ্রহীতা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী  রোববার সকাল ১১ টায় উদনাছড়া চা বাগান হাসপাতাল প্রাঙ্গনে ইয়েস গ্রুপ, শ্রীমঙ্গল এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  বিজয় বুনার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জয়নাল আবেদীন টিটো। টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত 

উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে আবাসীক মেডিকেল অফিসার ডা. আব্বাস উদ্দিন আহমেদ, উদনা ছড়া চা বাগানের ব্যবস্থাপক মো: নাহিদ ফেরদৌস চৌধুরী, ফিনলে রাজঘাট ডিভিশনের মেডিকেল অফিসার মির্জা ডা, মো. আব্দুল জব্বার, স্বজন সমন্বয়কারী সৈয়দ ছায়েদ আহমদ, স্বজন সদস্য এস এ হামিদ, হাবিবুর রহমান শহিদ, উপজেলা স্বাস্থ পরিদর্শক স্বাস্থ্য মো. ছুরুম মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সনজিৎ কুমার রায়।

অনুষ্ঠানে উদনাছড়া চা বাগান হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক  ইয়েস এর বিশেষ হেলথ ক্যাম্পেইন, সেবাগ্রহীতা ও মা সমাবেশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বজন সদস্য জনাব এস এ হামিদ।     

স্বাগত বক্তব্যের পর মুক্ত আলোচনা শুরু হয়। আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিলো নারীদের সেবা সংক্রান্ত বিষয়, কিশোরীদের স্বাস্থ্য সমস্যা এবং প্রজনন ও মার্তৃস্বাস্থ্য সেবা বিষয়ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জয়নাল আবেদীন টিটো বলেন এখন হাসপাতালে ডাক্তার সব সময় থাকে, পরিস্কার পরিচ্ছন্ন তা আগের চেয়ে ভালো। আপনারা শ্রীমঙ্গল হাসপাতালের সেবা নিতে আসুন। বিশেষ করে মা’দের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলেন এবং শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স এ যেসব সেবা দেয়া প্রতিটি সেবা নিয়ে নিয়ে তিনি সবার সামনে তুলে ধরেন। তিনি টিআইবি কর্র্তৃক করে দেয়া ভাঁজপত্র/ তথ্যপত্রটি সবার হাতে হাতে তুলে দেন এবং এগুলো ভাল করে সবাইকে পড়তে বলেন। হয় তিনি আরো বলেন আপনারা হাসপাতাল মুখি হউন। অনুষ্ঠানে প্রায় তিনশত চা শ্রমকি মহিলা অংশগ্রহন করে স্বাস্থ্য সেবা বিষয়ক বিভিন্ন বিষয় জানতে পারেন।

আলোচনা অনুষ্ঠানের পর শুর হয় বিশেষ হেলথ ক্যাম্প। গর্ভবতি মা ও কিশোরি স্বাস্থ্য সবা নিয়ে আয়োজিত এই হেলথ ক্যাম্পটি চলে দুই ঘন্টা। শ্রীমঙ্গল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জয়নাল আবেদীন টিটোর নের্তৃত্বে ইয়েস গ্রুপ মেডিক্যাল ক্যাম্পটি পরিচালনা করে। 

অনুষ্টানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য ও টিআইবি কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com