শ্রীমঙ্গল শহর পরিষ্কার পরিচ্ছন্ন ও যানযট নিরসনে লিফলেট বিতরণ

February 20, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন নগর গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর পরিষদ ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানযট নিরসনে সকলের সহযোগিতা চেয়ে শহরের প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানসহ জন সাধারনের হাতে লিফলেট বিতরন কর্মসূচী করেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে এ লিফলেট বিতরন শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর প্যানেল মেয়র ও পরিস্কার পরিছন্ন ও যানজট নিরসন উপ কমিটির আহ্বায়ক কাজী আব্দুল করিম, পৌর কমিশনার মোঃ মিল্লাদ হোসেন, পৌর কমিশনার আলকাছ মিয়া, পরিস্কার পরিছন্ন ও যানজট নিরসন উপ কমিটির যুগ্ম- আহবায়ক শামীম আহমেদ, সদস্য: আব্দুল বাছিত, মোঃ ফারুক মিয়া, আমজাদ হোসেন বাচ্চুসহ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও পরিস্কার পরিছন্ন ও যানজট নিরসন উপ কমিটির সদস্যরা উপস্থিত থেকে লিফলেট বিতরন করেন।
লিফলেটে উল্লেখ করা আছে প্রত্যেক দোকানে বর্জ্য ফেলার জন্য দৃশ্যমান স্থানে একটি ঝুড়ি রাখি, রাস্তাঘাটে নির্দিষ্ট স্থানে ছাড়া যেখানে সেখানে ছেড়া কাগজ, আবর্জনা, খাবারের বর্জ্য ফেলব না, দোকানের আবর্জনাগুলো একটি বস্তায় বা বাস্কেটে জমা করব। পরে যেগুলো বিক্রয়যোগ্য সেগুলো বিক্রি করে অবশিষ্টগুলো ময়লা ফেলার নির্ধারিত জায়গায় ফেলবো, নির্ধারিত স্থান ব্যতিত যেখানে সেখানে গাড়ি, মটর সাইকেল, রিকশা, পার্কিং করবনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com