কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তি উদ্যোগে নির্মিত শহীদ মিনার উদ্বোধন

February 21, 2018,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ব্যক্তি উদ্যোগে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ শহীদ মিনারের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন শহীদ মিনারের ব্যয় প্রদানকারী সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টা র(মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েম।
বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক লক্ষী নারায়ন পাশীর সঞ্চালনায় শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: আবু সালেহ মো: সায়েম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল বক্স, ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আহমদ, টিলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুলফিকার আহমদ ও বিয়ানী বাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম।
বাঘাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায় অর্ধ লক্ষাধিক টাকা ব্যয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিষ্টার (মেডিসিন) ডা: আবু সালেহ মো: সায়েমের পরিবার থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে এ শহীদ মিনার নির্মিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com