মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন এর মাতার পরলোকগমন

February 27, 2018,

বিকুল চক্রবর্তী॥ বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন এর মাতা  ও প্রয়াত বরদা সেনের সহধর্মীনী সুপ্রভা সেন শনিবার সকালে পরলোকগমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০বছর। তিনি ছিলেন স্বর্গীয় বরদা কান্ত সেন এর সহধর্মিনী। ওই দিন বিকেলে শ্রীমঙ্গল আশিদ্রোনস্থ তাদের গ্রামের বাড়ির পারিবারিক শ্বশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তারঁ মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, রাজনৈতিকনেতৃবৃন্দসগ সুধীমহল গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com