শ্রীশ্রী গৌরাঙ্গমহা প্রভুর ৫৫৩ তম আবির্ভাব উৎসব

March 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীশ্রী গৌরাঙ্গমহা প্রভুর ৫৫৩ তম আবির্ভাব তিথি ও ভগবান শ্রীকৃষ্ণের দুলপূর্ণীমা উপলক্ষ্যে বিশ্ব শান্তি কামনায় শ্রীমঙ্গলে আনন্দ সংকীর্তন শোভাযাত্রা, ধর্মসভা ও ভজন সংগীতসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটিকে পালন করেছেন সনাতন ধর্মালম্বীরা।

শ্রীমঙ্গল হবিগঞ্জরোডস্থ  শ্রী শ্রী জগন্নাথ জিউর আখাড়া প্রাঙ্গনে প্রভু প্রাণ কিশোর সেবা পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত নিত্যান্দ মহাপ্রভুর ত্রয়োদশ বংশাবতংশ প্রভুপাদ শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী। এছাড়াও অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, মুক্তিযোদ্ধা ফনিভুষন চক্রবর্তী, সার্ভেয়ার শ্রীপদ দেব, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, ডা: আশীষ চক্রবর্তী ও সাংবাদিক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকালে জগতের মঙ্গলার্থে প্রভুপাদ শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী শংখধ্বনী ও  তদসঙ্গে মাতৃমন্ডলির উলুধ্বনীর মধ্যদিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এর পর বৈদিক স্তোত পাঠ, হোলি কীর্তন, সংর্কীতন শোভাযাত্রা, ভজনগীতসহ বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হয় বলে জানান, উৎসব উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক রজত শুভ্রচক্রবর্তী।

পরে বিকেলে অনুষ্ঠিত হয় গৌরাঙ্গমহাপ্রভুর জীবনালোচনা ও দুলপূর্নিমার তাৎপর্য শীর্ষক সভা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিত্যান্দ মহাপ্রভুর ত্রয়োদশ বংশাবতংশ প্রভুপাদ শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামী বলেন, সমাজের উঁচু-নিচু, ধনী-গরীব ও বর্ণ ভেদাবেদ ভুলে একে অপরকে সাহায্য সহযোগীতার মাধ্যমে সুন্দর পৃথিবী গড়া সম্ভব। আর এহেন আচরনে স্বয়ং ভগবান সন্তুষ্ট হন। তাই তিনি সকলের প্রতি ভালোবাসা ও বন্ধত্বসুলভ সর্ম্পক অটুট রাখার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com