শ্রীমঙ্গলে ঠিকাদারের ৮ লক্ষ টাকা ছিনতাই

March 1, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল গুহরোড থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঠিকাদারের ৮ লক্ষ টাকা নিয়েপালিয়ে গছে একদল ছিনতাইকারী। ১ মার্চ  বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনাঘটে বলে জানান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুর ইসলাম।

 বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও কোর্ট রোডের সংযোগস্থল থেকে দেশীয় অস্ত্রের মুখে দুটি মোটর সাইকেলে ৫ জন হেলমেট পরিহিত লোক সিএনজি অটোরিক্সা ব্যারিকেড দিয়ে মেসার্স আলী ট্রেডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার সাইদুল ইসলাম (৩৫) এর নিকট থেকে ৮ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের সুপারভাইজার সাইদুল ইসলাম জানান, তিনি উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট অফিস থেকে সরকারী কাজের বিল বাবদ ৮ লক্ষ টাকার চেক নিয়ে সোনালী ব্যাংক, শ্রীমঙ্গল শাখা থেকে টাকা উত্তোলন করে সিএনজিযোগে পুনরায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এলাকায় আসার সাথে ছিনতাইকারীরা দা’য়ের কোপ দিয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের দায়ের কোপ তার পকেটে রক্ষিত মোবাইলে লাগলে মোবাইল ফোনটির পিছনের অংশ কেটে যায়।

মৌলভীবাজার জেলা এএসপি (শ্রীমঙ্গল সার্কেল) মো.আশরাফুজ্জামান জানান, পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে। বিভিন্ন ডিজিটাল তথ্য -উপাত্ত সংগ্রহ করে পুঙ্খানুপুংখ বিশ্লেষণ করা হচ্ছে। তারা স্বল্পতম সময়ের মধ্যে অপরাধীদের খুঁজে বের করতে জোড় তৎপরতা শুরু করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশশেরুল ইসলাম জানান, গৃহহীনদের গৃহ নির্মানের জন্য ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স আলী ট্রেডার্স কে আট লক্ষ টাকার চেক দেয়া হয়। টাকা উত্তোলন করে ফিরার পথে এ দূর্ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com