শ্রীমঙ্গলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভাষার লড়াই ও স্বাধীনতার সংগ্রাম স্বরণে এই বাংলায় পাঠাগার এর আয়োজনে শ্রীমঙ্গলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ মার্চ সকালে শাহীবাগ আবাসিক এলকায় এ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক- বিভাগ- শিশু শ্রেণি থেকে ৫ম শেণি খ-বিভাগ-৬ষ্ঠ থেকে দশম শ্রেণি গ-বিভাগ- কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা প্রত্যেক বিভাগের জন্য নির্ধারিত কবিতা আবৃত্তি করে। তিনটি বিভাগ থেকে ৩ জন করে মোট ৯ জনকে সেরা আবৃত্তি হিসেবে পুরষ্কিত করা হয়েছে। এবং যৌথ বিজয়ী আরও ৪জনকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিচারক মন্ডলী ছিলেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিতা দেব এই বাংলা পাঠাগারের পরিচালক প্রীতম দাশ।
এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী কানন বৈদ্য, দৈনিক খোলা কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল পাপ্পু, তরুন সামাজসেবক জাহিদ আহমেদ প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন, নাট্যকর্মী কপিল কুরি, এই বাংলা পাঠাগারের সদস্য আমীর উদ্দিন পাশা, মোবারক মিয়া, সুজন মালাকার, আব্দুস সামাদ, সোহান দেওয়ান, মোঃ ইমনসহ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। আবৃত্তি শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।



মন্তব্য করুন