শ্রীমঙ্গলে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২য় দিন ব্যাপী ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে।
মেধাই সম্পদ, বিজ্ঞান- প্রযুক্তিই ভবিষ্যৎ’’ এই শ্লোগান নিয়ে ৪ মার্চ রোববার সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক চিফ হুইপ এবং বর্তমান সংসদের সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতিরি সভাপতি নোমান আহম সিদ্দেকী, পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ। জানাযায় মেলায় ১৬টি স্কুল ও তটি কলেজ মিলিয়ে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহণ করে।



মন্তব্য করুন