সংবাদ প্রকাশের পর : পুলিশের হাতে ইয়াবাসহ সেই মাদক সম্রাট আল আমিন গ্রেফতার

সাইফুল ইসলাম॥ পুলিশের হাতে গ্রেফতার সেই মাদক সম্রাট আল আমিনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ ।
মঙ্গলবার ৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শহরতলীর শাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী,উপ-পরিদর্শক মো.জাকারিয়া ও সহকারী উপ-পরিদর্শক এনামুল হক সর্ঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে শাহীবাগ এলাকার মাদক ব্যবসায়ী ইয়াবার চালান নিয়ে এসেছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ৬০ পিস ইয়াবাসহ আল আমিনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আল আমিনের সহযোগিরা পালিয়ে যায়। আল আমিনের গ্রামের বাড়ি কমলগঞ্জ থানার বাঘমারা গ্রামে। তার বাবার নাম মৃত ফুল মিয়া ওরফে রনি গাজী। বর্তমানে তার পরিবার নিয়ে শ্রীমঙ্গল শাপলাবাগ রেললাইনে পাশে বসবাস করছেন।
এদিকে অনুসন্ধানে জানা গেছে, মাদক ব্যবসায়ী আল-আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগিরা মাদক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ বাকিদের ধরতে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াবা আনতে তারা নিত্য-নতুন কৌশল ব্যবহার করছে। ইয়াবা ব্যবসায়ীরা ট্রেনে, জুতা, টুপি, মাছের পেট, ফুল, টিফিন কেরিয়ার, শরীরের বিশেষ অঙ্গসহ গণ পরিবহনে, প্রাইভেট গাড়িতে, পণ্যবাহী ট্রাকে,গণ পরিবহনের শ্রমিকদের মাধ্যমে আবার কখনও কখনও নারীদের অন্তর্বাসে করে ইয়াবার চালান নিয়ে আসে। এ ক্ষেত্রে তাদের দলে মাদক সরবরাহ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নারীও পুরুষ রয়েছে। যারা বিশেষ পদ্ধতিতে বিভিন্ন উপায়ে ইয়াবার চালান নিয়ে জেলার বিভিন্ন এলাকায় পাচার করে। মাদক স¤্রাট আল আমির ওরফে সুমনের নামে দেশের বিভিন্ন থানায় অর্ধশতাধিক মামলা রয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন,‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন,৭ মার্চ বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।’
প্রসঙ্গত: ইতোমধ্য ‘শ্রীমঙ্গলে আল আমিনের মাদক রাজত্ব’ শিরোনামা সংবাদ প্রকাশিত হলে শ্রীমঙ্গল থানা পুলিশ নড়েচড়ে বসে। পরে সেই আল আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।



মন্তব্য করুন