‘বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য’ বই বিতরন করলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি

March 7, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চে ভাষণ উপলক্ষে নানা আয়োজন পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ।
বুধবার ৭ মার্চ দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চ ভাষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীমঙ্গলের ১২৯ বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ রাজনীতির মহাকাব্য” বই এবং ১৬ সরকারী প্রাথিমক বিদ্যালয় ল্যাপটপ বিতরন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, সরকারী প্রতিশ্রুতি স¤পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব প্রমুখ। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com