শ্রীমঙ্গলে নারী দিবসে নারীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

March 8, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইনার হুইল ইন্টারন্যাশনাল ক্লাব অব শ্রীমঙ্গল এর আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে নারীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের হল রুমে রীতা দত্ত’র সভাপতিত্বে ছাত্রীদের বিভিন্ন শারীরিক সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন ডা. প্রজ্ঞা লাবনী, ডা. পুস্পিতা খাস্তগীর। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুফিয়া বেগম, অনিমা দত্ত কর, প্রিতী রায়, জবা রানী পাল প্রমুখ। পরে উপস্থিত ছাত্রীদের মাঝে সেনেটারী নেপকিন প্যাড বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com