শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের কন্ঠে বঙ্গবন্ধুর কথা শোন শীর্ষক আলোচনা সভা
March 10, 2018,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে “বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে বঙ্গবন্ধুর কথা ও তাঁর ৭ মার্চের ভাষণ শোন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি এ এস এম আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার কুমুদ রঞ্জন দেব, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু ও নজরুল ইসলাম খান বিধু। এ সময় আরও বক্তব্যদেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক শামীম আক্তার হোসেন, বঙ্গকবি লুৎফুর রহমান, এসকে দাশ সুমন, দোলোয়ার হোসেন রাহিদ, এম এ তোহায়িদ আকাশ ও আব্দুল আজিজ।
এর আগে ৭ মার্চ সকালে প্রেসক্লাবের সামনে অস্থায়ী মঞ্চে প্রেসক্লাবের সাংবাদিকরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেন এবং প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ করেন।



মন্তব্য করুন