খেলাধুল মানুষকে সুস্থ ও বিনোদনের খোড়াক যোগায়.. শ্রীমঙ্গলে এমপি শহীদ

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল বডার গার্ডর পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিরতনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সরকারের প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড.উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাহিদ হোসেন, ৪৬ বিজিবির উপ অধিনায়ক মেজর খালেদ, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোছাদ্দেক আহমদ মানিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আক্তার হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
এ সময় প্রধান অতিথি বলেন, ছাত্র-ছাত্রীদের মানষিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপশি খেলাধুলাও প্রয়োজন। খেলাধুলা শরীর সুস্থ রাখে মনে বিনোদন যোগায়।
পরে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিরা।



মন্তব্য করুন