মরহুম জুনেদ আহমেদ সাহেবের স্মরণে জেলা বিএনপি’র শোকসভা ও দোয়া মাহফিল

March 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক মরহুম অ্যাডভোকেট জুনেদ আহমেদ সাহেবের স্মরণে জেলা বিএনপি’র উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ বৃহস্পতিবার বিকালে পৌর মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বেগম খালেদা রব্বানী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য, সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যন শামিম আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজন্য বিএনপি নেতা সৈয়দ সাকেরুজ্জামান, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রেদওয়ান খান, এডভোকেট বকশী জুবের আহমদ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, জেলা মৎসজীবী দলের সাধারন সম্পাদক মুসা মিয়া, জেলা বিএনপি নেতা সাবেক ইউ পি চেয়ারম্যান খালিছুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, ৬নং একাটুনা ইউ পি বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন কবির, জেলা জিয়ামঞ্চের আহবায়ক মুনাহিম কবির মেম্বার, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা সৈয়দ নেপুর আলী, জেলা যুবদল নেতা হেলাল আহমদ, আব্দুস সালাম মেম্বার, পৌর তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া প্রমুখ। শোক সভায় আলেচনা সভা শেষে মরহুম এডভোকেট জুনেদ আহমদ এর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com